কাটমানি – মানিব্যাক

বীরভূমের সদাইপুর থানার সাহাপুর গ্রামে কাটমানি নিয়ে বিক্ষোভে ব্যাপক বোমাবাজি হল। পুলিশকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে তেড়ে যেতে হল। ১০ জুলাই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাহাপুর অঞ্চল সভাপতি শেখ এনামুলের দিকে আঙুল তুলেছে বিজেপি। সরকারি টাকা নয়ছয় এবং বিভিন্ন প্রকল্পের কাটমানি থেকে তার অবস্থা ফুলেফেঁপে উঠেছে বলে অভিযোগ। তারপর কাটমানি নেবার প্রতিবাদ গ্রামবাসীরা বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে পারে বলে আঁচ পেয়ে এই নেতাই … Continue reading কাটমানি – মানিব্যাক

অগ্নিনির্বাপণ এবং বিপর্যয় মোকাবিলায় এবার রোবট এবং ড্রোন ব্যবহার করবে দমকল

সুপ্রিয় হালদার আগুন নেভাতে এবার দমকল কর্মীদের হাতে নতুন অস্ত্র রোবট এবং ড্রোন। সম্প্রতি বিধাননগরে আয়োজিত এক সভায় দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এমনই তথ্য উঠে এসেছে। ৬ জুলাই ২০১৯ আয়োজিত এই অনুষ্ঠানে দমকলমন্ত্রী সুজিত বসু অগ্নিনির্বাপণে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ৫৩টি নতুন গাড়িরও উদ্বোধন করেন। সেই সঙ্গে মন্ত্রী জানান, চলতি আর্থিক বছরের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ১৫টি নতুন দমকল কেন্দ্র গড়ে … Continue reading অগ্নিনির্বাপণ এবং বিপর্যয় মোকাবিলায় এবার রোবট এবং ড্রোন ব্যবহার করবে দমকল

কৃত্তিকার আত্মহত্যা

দীপক সাহা সম্প্রতি জি ডি বিড়লা স্কুলের মেধাবী ছাত্রী কৃত্তিকার আত্মহত্যার ঘটনায় আমরা প্রত্যেকে শোকাহত। কৃত্তিকার ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার আর একটি নামী স্কুলের দশম শ্রেণির ছাত্রীর শৌচালয়ে ব্লেড দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা। এই সমস্ত মর্মান্তিক ঘটনা আমাদের আবার আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। অনেকের মতে, ভবিষ্যত নিরাপত্তার প্রশ্নে বর্তমানে ইঁদুর দৌড়ে অস্বাভাবিক মানসিক চাপেই কৃত্তিকার মতো অনেক কিশোর-কিশোরীর করুণ পরিণতি … Continue reading কৃত্তিকার আত্মহত্যা

মদন শরে বিদ্ধ রাজ্য রাজনীতি

সুপ্রিয় হালদার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ও অনুগামী তথা ২১ জুলাইয়ের আন্দোলনে অন্যতম সৈনিক রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য মদন মিত্র ইদানীং কোন পথের পথিক, তা নিয়ে কলকাতা থেকে রাজ্য জুড়ে বিতর্ক এবং জল্পনার শেষ নেই। মদনবাবুকে নিয়ে এমন জল্পনার কারণ যদিও তিনি নিজেই। সম্প্রতি ফেসবুকের মত সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাষ্য সম্বলিত একটি ফুটেজ ভাইরাল হয়েছে। সেই ফুটেজে তিনি এমন কিছু কথা বলেছেন, যার মানে … Continue reading মদন শরে বিদ্ধ রাজ্য রাজনীতি

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগের মোট ৬১ জন সিনিয়র ডাক্তার ইস্তফার ইচ্ছা প্রকাশ করে ইস্তফাপত্র জমা দিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সুহৃতা পালের কাছে।। Continue reading

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

ত্রিণী হালদার লোকসভা ভোটের প্রচারে অমিত শাহ-র মিছিল উত্তর কলকাতার বিধান সরণি দিয়ে যাবার সময় ১৪ মে এক অপ্রতিকর পরিস্থিতিতে বিদ্যাসাগর কলেজে রাখা ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙা হয়। বিজেপি এবং তৃণমূল উভয় তরফেই একে অন্যের ঘাড়ে এই মূর্তি ভাঙার লজ্জাজনক ঘটনা চাপানোর চেষ্টা করে। মূর্তি ভাঙার ঘটনার সেদিনই তীব্র ভাষায় নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নির্বাচন মিটলে ১১ জুন ২০১৯ বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি আবার নতুন … Continue reading ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার, জলকামান, গ্যাস, লাঠি

সুপ্রিয় হালদার জেলায় জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনিক তথা পুলিশি উদাসীনতার প্রতিবাদে বিজেপির ডাকা লালবাজার অভিযান ঘিরে ১২ জুন কার্যত অচল হয়ে পড়ল কলকাতা। হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকদের মিছিল সামলাতে লাঠি, গ্যাস, জলকামান চালানো হল। তাতে আহত এবং অসুস্থ হয়ে পড়েন একাধিক বিজেপি নেতা। সবমিলিয়ে একদিনের কয়েক ঘণ্টার এই লালবাজার অভিযান মনে করিয়ে দিয়ে গেল যে, কলকাতার রাজপথের আন্দোলনের … Continue reading বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার, জলকামান, গ্যাস, লাঠি

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে চিকিৎসা স্তব্ধ

নিজস্ব প্রতিবেদন শুক্রবার ১৪ জুন বিকেলে এই পত্রিকার যখন প্রেসে যাচ্ছে, সেই মুহূর্তে ডাক্তারদের আন্দোলন নিয়ে উত্তাল কলকাতা। এনআরএস মেডিকেল কলেজ থেকে একটি মিছিল ডাক্তারদের আন্দোলনের সমর্থনে রাস্তায় নামে। তাতে পা মেলান শিল্পী, সাহিত্যিক বুদ্ধিজীবীদের একাংশ। ছিলেন বিনায়ক সেন, অপর্ণা সেন, কৌশিক সেন, অনীক দত্ত, সুজাত ভদ্র প্রমুখ। অপর্ণা সেন সমস্যা মেটাতে অবিলম্বে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়া উচিত বলে মন্তব্যও করেন। এনআরএস মেডিকেল কলেজ … Continue reading জুনিয়র ডাক্তারদের আন্দোলনে চিকিৎসা স্তব্ধ