লালমাটির দেশে এক রহস্যময় রাত্রি

দীপক সাহা অনেক বছর আগের কথা। ১৯৯০ সাল। আকাশ তখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। হোস্টেলের বোর্ডার। বাড়ির বদ্ধ জীবনের গণ্ডির বাইরে মুক্ত হোস্টেল জীবন। বিভিন্ন জায়গা থেকে আগত নতুন ছেলেদের সাথে বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি। সিনিয়রদের সঙ্গেও সখ্যতা জমে উঠল অচিরেই। বেশ কয়েকদিনের মধ্যেই হোস্টেলকে আপন করে নিল। ৬-৭ জনের একটা বন্ধুদল গড়ে উঠল। এক সাথে রাতে ডিনারের পর নির্ভেজাল আড্ডা, হুল্লোড় হৈচৈ, … Continue reading লালমাটির দেশে এক রহস্যময় রাত্রি

সাঁকো আর গোলাপি পাঞ্জাবি

আলোকপর্ণা চৌধুরী দুপুর একটায় প্রথম ক্লাস। সেইমতো আধঘণ্টা আগে বাড়ি থেকে বেরোলেই সময় কুলিয়ে যায়। রোজই ভাবি আজ তাড়াতাড়ি বেরবোই, তবুও কাজের ঘড়িটা এমনভাবে আমাকে তার ঘণ্টা মিনিটের হিসেবে বেঁধে ফেলেছে, যতই তাড়াহুড়ো করি না কেন, বাড়ি থেকে বেরোনোর সময়ে হাতে সময় থাকে গুনে গুনে পনেরো মিনিট। অদ্ভুতভাবে এই সময়ের কোনদিনও কোনও নড়চড় হতে দেখিনি আজ এতবছরেও। তারপর গ্রীষ্মের প্রখর রোদ মাথায় নিয়ে জনমনিস্যিহীন রাস্তায় … Continue reading সাঁকো আর গোলাপি পাঞ্জাবি

ঘুড়ি সূতোয় চোখ রেখে দীপক থেকে চিরঞ্জিত হয়ে ওঠার গল্প

রুদ্রাণী রাই কি বলব? প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা? না চলচ্চিত্রকার, না চিত্রকর, না কবি, না গায়ক, না সংবাদপাঠক, না ইঞ্জিনিয়ার… কোনটা বলব, সেটা ভাবনা-চিন্তা করে বার করা খুব মুশকিল। নামের ক্ষেত্রেও সেই একই প্রশ্ন, দীপক না চিরঞ্জিত? দুটো নামেই তিনি সমান প্রতিষ্ঠিত। দীপক নামে তাঁর প্রথম আত্মপ্রকাশ আমাদের কাছে একজন দূরদর্শনের সংবাদপাঠক বা নিউজ রিডার হিসেবে। সেইসময় দূরদর্শনে সংবাদপাঠ একটা স্বপ্ন ছিল আমাদের কাছে। সেখানে তিনি সফলতার … Continue reading ঘুড়ি সূতোয় চোখ রেখে দীপক থেকে চিরঞ্জিত হয়ে ওঠার গল্প

একদিন হঠাৎ

শিবানন্দ পাল ট্রেনের গতি বাড়ছে। ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। খানা জংশন পার হল। মেন লাইন থেকে এবার লুপ লাইনে উঠবে গাড়ি। হইত আর আধ ঘণ্টা বা চল্লিশ মিনিট বাদ পৌঁছে যাবে শান্তিনিকেতনে। গুরুদেবের শান্তিনিকেতন, নিরুপমকে নামতে হবে, নামবেন বহু মানুষ। সারাদিন শান্তিনিকেতনে ঘুরে বেরিয়ে সন্ধার ফিরতি ট্রেনে ঘরে ফিরবেন। শান্তিনিকেতন যে তাঁর শান্তির নীড়। এখানে এসে এখানকার আকাশ বাতাস আর মাটি থেকে বেঁচে থাকার রসদ … Continue reading একদিন হঠাৎ

আউশগ্রামের দুর্গা কলকাতায়

এবার আউশগ্রামের দুর্গা যাবে কলকাতায়।পূর্ব বর্ধমানের আউশগ্রামের দ্বারিয়াপুরের ডোকরার দুর্গা প্রতিমা এবার শোভা পাবে কলকাতার একটি বড় পুজো মণ্ডপে। তাই নাওয়াখাওয়া ভুলে এখন মূর্তি তৈরিতে চরম ব‍্যস্ত ডোকরাপাড়ায় শিল্পীরা। মোট ১৪ জন শিল্পীর অক্লান্ত পরিশ্রমে তৈরি হচ্ছে ১০ ফুটের দুর্গা প্রতিমা। মা দুর্গার পাশাপাশি মণ্ডপে আলাদা আলাদাভাবে শোভা পাবে লক্ষী, সরস্বতী, গণেশ ও কার্তিক।কার্যত সপরিবারে দুর্গা যাবে কলকাতায়। সেজন্য প্রতিটি দেব দেবীর মূর্তিকে পৃথকভাবে তৈরি … Continue reading আউশগ্রামের দুর্গা কলকাতায়

মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিশার দাসপাড়ার বাসিন্দাদের হাতে হাঁ, মুরগি, ছাগল তুলে দিলেন স্বপন দেবনাথ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত মঙ্গলবার ২৭ আগস্ট ২০১৯ হাঁস, মুরগী ও ছাগল তুলে দিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের আলিশাগ্রামের দাসপাড়ায়। ২৬ আগস্ট সোমবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক শেষে সটান হাজির হন আলিশাগ্রামের দাসপাড়ায়। তিনি কথা বলেন পাড়ার বাসিন্দাদের সঙ্গে। তাদের অভাব অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলাশাসক বিজয় ভারতীকে নির্দেশ দেন এলাকার মানুষের সমস্যাগুলির সমাধান করতে। দাসপাড়ার বাসিন্দা … Continue reading মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিশার দাসপাড়ার বাসিন্দাদের হাতে হাঁ, মুরগি, ছাগল তুলে দিলেন স্বপন দেবনাথ

বর্ধমানের কেমরি হাসপাতালে জটিল অস্ত্রোপচার

এক অত্যন্ত জটিল অস্ত্রোপচার হল বর্ধমানের কেমরি হাসপাতালে। তাও সম্পূর্ণ নিখরচায়। সৌজন্যে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প। স্বাভাবিকভাবেই খুশি সকলেই। বীরভূমের ইলামবাজার গ্রামের গৃহবধূ শীতলা আঁকুড়ে। স্বামী যজ্ঞেশ্বর আঁকুড়ে প্রতিবন্ধী। গত কয়েকবছর ধরে শীতলা ভুগছিলেন জটিল নিউরো সমস্যায়। তার মস্তিস্কে বাসা বেঁধেছিলো ২০০ সিসির এক বিরাট টিউমার। পরিভাষায় যার নাম ‘মেনেনজোমা’। রোগীর খুব খিঁচুনি হত। এই অবস্থায় অপারেশনের সাধ্য তাদের ছিল না।কারণ এই অপারেশনের জন্য কম … Continue reading বর্ধমানের কেমরি হাসপাতালে জটিল অস্ত্রোপচার

প্রশাসনিক বৈঠক শেষ করেই স্কুল, পাড়ায়, পৌর স্বাস্থ্যকর্মীদের কাছে ‘দিদি’ মমতা

অহনদীপ লাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক শেষ করে সটান ঢুকে পড়েন ইছলাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ে।তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের গান শোনাতে বলেন। ছাত্রীরা ধন্যধান্যে পুষ্পে ভরা গানটি মুখ্যমন্ত্রীকে শোনায়। তারপর ছাত্রীরা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বলে তাদের স্কুলে খেলার মাঠ নাই। যে মাঠ আছে তা অর্ধেক বর্ধমান পৌরসভার। আর বাকীটা স্কুলের। মুখ্যমন্ত্রী বলেন খেলার মাঠটি সবটাই স্কুলের জন্য ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্কুলের উন্নয়নের … Continue reading প্রশাসনিক বৈঠক শেষ করেই স্কুল, পাড়ায়, পৌর স্বাস্থ্যকর্মীদের কাছে ‘দিদি’ মমতা

বর্ধমানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

অহনদীপ লাহা সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।মূল সভার আগে জেলা পরিষদের সদস্য; পঞ্চায়েত সমিতির সভাপতি আর বিধায়কদের নিয়ে সংস্কৃতি এনেক্স হলে সভা করেন।এর পর দীর্ঘ ২ ঘন্টা তিনি সংস্কৃতি  লোকমঞ্চে  বৈঠক করেন।বিভিন্ন দপ্তরের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন।উপস্থিত  ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিব থেকে জেলা প্রশাসনের শীর্ষ কর্তা এবং আধিকারিকরা।  চাষের সুবিধা ও বন্যা নিয়ন্ত্রণে  ডিভিসি ও বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় ২৮০০ কোটি … Continue reading বর্ধমানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

রেস্তোরাঁয় বোম মারার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ

দোকান ও রেস্তোরাঁয় টাকা চেয়ে হুমকি ও বোম মারার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ।চারদিনের মাথায় পর পর দুটি দোকানে একই কায়দায় হুমকি ফোন ও বোমাবাজি হয়। প্রথমে বর্ধমান শহরের জিটি রোডের উপর কৃষ্ণপুরে একটি দোকানে বোম ছোড়া হয়।ঘটনা ঘটার কিছুক্ষণ আগে দোকানের মালিকের মোবাইলে ফোন আসে।তাতে বলা হয় পাঁচ লক্ষ টাকা দিতে হবে। গত শুক্রবার রাতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বলা যায় শহরের … Continue reading রেস্তোরাঁয় বোম মারার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ