আনন্দময় শিক্ষা হারিয়ে যাচ্ছে

দীপক সাহা স্টার জলসা সুপার সিঙ্গার জুনিয়রখ্যাত প্রাঞ্জল পাড়ায় থাকে। একবার প্রাঞ্জলের এক পরীক্ষায় প্রশ্ন এসেছিল— তুমি জীবনে কী হতে চাও? উত্তর দেওয়া ছিল— ১. ডাক্তার, ২. ইঞ্জিনিয়ার ৩. শিক্ষক. ৪. খেলোয়াড়। এর মধ্যে কোনটি? প্রাঞ্জল কোন কিছুই লেখেনি। পরীক্ষা শেষে পরীক্ষা হলের বাইরে আসলে প্রাঞ্জলের মা জিজ্ঞাসা করেন, কীরে কেমন পরীক্ষা হল? প্রাঞ্জল উত্তর দেয়, ভালোই হয়েছে, তবে একটা উত্তর লিখিনি। কারণ হিসেবে সে … Continue reading আনন্দময় শিক্ষা হারিয়ে যাচ্ছে

অজান্তেই কলকাতা জুড়ে চলছে ভূ-কম্পন, বিপন্ন উত্তরের পুরোনো বাড়িগুলি

সুপ্রিয় হালদার কবি কল্পনায় স্বপ্নে ‘বেণু’ দেখেছিল, এ শহর কলকাতা রীতিমতো নড়িতে নড়িতে চলিয়াছে। অর্থাৎ ২০০ বছরের বেশি প্রাচীন শহরটা কাঁপছে। কল্পনার সেই চিত্রপট আর স্বপ্নেতে নেই। শহর কলকাতা ইদানীং সত্যিই রীতিমতো কাঁপছে। ভূমিকম্পের অনুভূতি অনুভূত হচ্ছে। বিশেষ করে উত্তর কলকাতার সাবেকি অংশ, ভূপেন বোস এভিনিউ, বাগবাজার স্ট্রিট, বিবেকানন্দ রোড, বিধান সরণী, রাজা দীনেন্দ্র স্ট্রিট, আমহার্স স্ট্রিট প্রভৃতি রাস্তার দু-ধারে যে বাড়িগুলি রয়েছে, তার বাসিন্দারা … Continue reading অজান্তেই কলকাতা জুড়ে চলছে ভূ-কম্পন, বিপন্ন উত্তরের পুরোনো বাড়িগুলি

বড়দিনের আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো?

নভেম্বর নয়, আর কিছুদিন সময় নিয়ে বড়দিনের আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু করার চিন্তাভাবনা করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এই রুটে মেট্রো চালু হতে আরও একমাস সময় লাগবে। মেট্রো চলাচলের প্রস্তাবিত সময়সীমা ধার্য হয়েছিল ৩০ নভেম্বরের মধ্যে। কিন্তু কিছু সমস্যা এবং অসুবিধার কারণে এই সময়সীমা আরও একটু বাড়ানোর পক্ষপাতী কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, এইমধ্যেই ১১ নভেম্বর থেকে টানা দশদিনব্যাপী ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল … Continue reading বড়দিনের আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো?

বোলপুর স্টেশনে পকেটমারের দৌরাত্ম্যের শিকার বিশ্বভারতীর ছাত্রী, উধাও নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি রাজ্যের অন্যতম এক পর্যটন কেন্দ্র বীরভুম জেলার শান্তিনিকেতন। প্রায় সারাবছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এ ছাড়াও দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহুসংখ্যক ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার কারণে স্বনামধন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে পড়তে আসে। ফলে ছাত্র-ছাত্রীদের কাছেও বোলপুর-শান্তিনিকেতন খুবই কাছের ও ভালোবাসার জায়গা। যে কারণে বিশ্ব-ভারতীর প্রাক্তনীদেরও বিভিন্ন সময়ে যাতায়াত লেগেই থাকে বোলপুর স্টেশনে। সেরকমই এক প্রাক্তনীকে এবার ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়তে হল বোলপুর স্টেশনে। … Continue reading বোলপুর স্টেশনে পকেটমারের দৌরাত্ম্যের শিকার বিশ্বভারতীর ছাত্রী, উধাও নিরাপত্তা

বুলবুল আক্রান্ত এলাকায় ত্রাণবিলি দেখতে গিয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়র অভিজ্ঞতা

বুলবুল আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে সরকারি ত্রাণ বিলির যে ঘোষণা শোনা গেছে, তার মধ্যে রয়েছে ত্রাণ কিট (থাকছে স্টোভ, থালা-বাটি-গ্লাস, চাদর, কম্বল, ত্রিপল এবং বেবি ফুড)। ত্রাণ সামগ্রী বলতে দেবার কথা ১২ কেজি করে চাল, তার সঙ্গে ১ কেজি আলু, ২ কেজি ডাল, চিড়ে, মুড়ি, বিস্কুট এবং বেবি ফুড। এ ছাড়াও যে সব এলাকায় ঝড়ের দাপটে খুঁটি উপড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, সেই … Continue reading বুলবুল আক্রান্ত এলাকায় ত্রাণবিলি দেখতে গিয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়র অভিজ্ঞতা

ডেঙ্গির তথ্যগোপন করা নিয়ে বিজেপির যুব মোর্চার আন্দোলনে জেরবার কলকাতা

নিজস্ব প্রতিবেদন কলকাতা তথা রাজ্যজুড়ে ডেঙ্গি এবং ম্যালেরিয়া রোগের প্রকোপ বৃদ্ধিতে ক্ষুব্ধ রাজ্যবাসীর ক্ষোভকে উসকে দিতে বিজেপির যুব মোর্চার নেতৃত্বে কলকাতা পুরসভার বিরুদ্ধে স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে পথে নামল বিজেপির যুব মোর্চা। ১৩ নভেম্বর ২০১৯ কলকাতা পুর ভবন অভিযান কর্মসূচি ঘোষণা করে যুব মোর্চার পক্ষ থেকে বিশাল মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে পুর ভবনের দিকে এগোতে থাকলে, ঘোষিত এই কর্মসূচি রুখতে সচেষ্ট পুলিশ বাহিনি … Continue reading ডেঙ্গির তথ্যগোপন করা নিয়ে বিজেপির যুব মোর্চার আন্দোলনে জেরবার কলকাতা

যতদিন না খুঁজে পাই নিজেকে

আলোকপর্ণা চৌধুরী ইস্কুল বাড়িটার চারদিকে সারি সারি ঘর আর মাঝখানে বিশাল উঠোন। উঠোনের ঠিক মাঝে দাঁড়িয়ে আছে ঝাঁকড়া একটা টগর ফুলের গাছ— বহু বছর ধরে একইভাবে, তার চারপাশে গোল করে বাঁধানো সিমেন্টের বেদি। ঘরগুলোর সামনে লম্বা টানা বারান্দা, আর সার দিয়ে দাঁড়ানো মোটা মোটা থাম। তিন দিকের তিন বারান্দা থেকে সরু ঘোরানো অন্ধকার সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেখানেও একইরকম সারি দেওয়া ঘর আর একটা বেশ … Continue reading যতদিন না খুঁজে পাই নিজেকে

ডেঙ্গি ম্যালেরিয়ার হানায় ত্রস্ত কলকাতা

নিজস্ব প্রতিবেদন গ্রামগঞ্জ মফস্বল বাদ দিন, খোদ কলকাতা শহর যেখানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, পুরমন্ত্রী, পঞ্চায়েতমন্ত্রী, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের সদর, বিভিন্ন পুলিশ আধিকারিকরা, আমলারা বসবাস করেন, সেই শহরে ডেঙ্গুর হানা যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে নগরবাসী আতঙ্কিতই নন, রীতিমতো ভীত। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গির ওষুধ বলতে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া এবং পর্যাপ্ত জলপান। এর বাইরে ডেঙ্গির অন্য কোনও ওষুধ নেই। এই রোগে প্লেটলেট ভয়ংকরভাবে কমতে শুরু … Continue reading ডেঙ্গি ম্যালেরিয়ার হানায় ত্রস্ত কলকাতা

বুলবুল : ক্ষয়ক্ষতি আকাশপথে দেখলেন মুখ্যমন্ত্রী

সুপ্রিয় হালদার আবহাওয়া দফতরের বারবার সতর্কবার্তা সত্ত্বেও জীবনহানি রোখা গেল না। ঘূর্ণিঝড় বুলবুলের হানায় রাজ্য জুড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ট্রলারডুবি হয়েছে সাগর মোহনায় নদীতে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। ১৪ নভেম্বর বিদ্যাধরি নদী থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার হয়। দুজনেরই বাড়ি কঙ্কনদিঘি গ্রামে। এরা সাগরকন্যা ট্রলারের নাবিক। বুলবুলের আঘাতের খবরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন মুখ্যমন্ত্রী … Continue reading বুলবুল : ক্ষয়ক্ষতি আকাশপথে দেখলেন মুখ্যমন্ত্রী

অন্যরকম উৎসব

জয়তী রায় গলির মোড় দিয়ে পেরিয়ে যাবার উপায় নেই। এমন সব কথা কানে ভেসে আসে যে কান গরম হয়ে যায়। ভেতরটা রাগে রি রি করে ওঠে। মনে হয় গিয়ে ঠাস করে দিই এক থাপ্পড় কষে গালে। এমন ভাবনা প্রায় সব উঠতি বয়সি মেয়ে বা মাঝ বয়সি মহিলাদের। সন্তোষপুরের বিবেকানন্দ পল্লির পাড়ার মোড়টার এমনই একটা চিত্র, বিবেকানন্দ পল্লির সকল অধিবাসীর জানা ও চেনা। কম-বেশি সব বয়সের … Continue reading অন্যরকম উৎসব