প্রকৃত উপকারিকে মানুষ এমনিই মনে রাখে, তাকে দাবি করতে হয় না

মৌমিতা ঘোষ আমাদের স্কুলে একজন পিটি টিচার ছিলেন, আমাদের একটি ক্লাস থাকতো ড্রিল ক্লাস। সেখানে কেডস্ পরে আসার নিয়ম ছিল। আমাদের স্কুলের অনেক মেয়ের কেডস্ কেনার পয়সা ছিল না ,শিক্ষিকারা কেউ কেউ কিনে দিতেন তাদের, কিছু স্টুডেন্টদের বাবা মায়েরা দিতেন। সেটার মধ্যে দানের ভাব খুব কম ছিল। এখন যেমন একটা কম্বল দিলে দশজনে ধরে ছবি তোলে, তখন মোবাইল ক্যামেরা নামক মহার্ঘ্য জিনিসটি কারো হাতে আসেনি। … Continue reading প্রকৃত উপকারিকে মানুষ এমনিই মনে রাখে, তাকে দাবি করতে হয় না

বছরের শুরুতেই সাংস্কৃতিক অঙ্গনে তিন নক্ষত্র পতন

তাপস চক্রবর্তী বিশিষ্ট নাট্যকর্মী, অভিনেত্রী ও নাট্যলেখিকা, পরিচালক শাঁওলি মিত্র গত ১৬ জানুয়ারি বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন৷ মাত্র ৭৪ বয়সে তাঁর মৃত্যু হয়৷ বাংলা, ইংরেজি-সহ বহু ভাষায় তাঁর নাটক নাট্যজগতে আলোড়ন সৃষ্টি করে৷ প্রয়াত অভিনেতা শম্ভু মিত্র-র কন্যা শাঁওলি৷ মা প্রয়াত তৃপ্তি মিত্র ছোট্ট বেলা থেকে বহুরূপী নাট্য সংস্থার সঙ্গে যুক্ত । ঘনিষ্ঠ মহলে তাঁর ইচ্ছে ছিল তাঁর মৃত্যুর পর দেহ দাহ করা … Continue reading বছরের শুরুতেই সাংস্কৃতিক অঙ্গনে তিন নক্ষত্র পতন

উত্তরপ্রদেশে সপার সমর্থনে ভোট প্রচারে মমতা

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ৮ ফেব্রুয়ারি সেখানে অখিলেশ যাদবের সঙ্গে যৌথ ভার্চুয়াল সভা করবেন তিনি। দু’‌জনে এক সঙ্গে সাংবাদিক বৈঠকও করবেন। ১৮ জানুয়ারি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন সপা নেতা তথা সর্বভারতীয় সাধারণ সহ সম্পাদক কিরণময় নন্দ। এদিন কালীঘাটে দাঁড়িয়ে মমতাকেই বিজেপি বিরোধী মুখ হিসেবে তুলে ধরলেন প্রবীণ সপা নেতা। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে … Continue reading উত্তরপ্রদেশে সপার সমর্থনে ভোট প্রচারে মমতা

সাঁওতাল বিদ্রোহ ৪৮

শিবানন্দ পাল যুদ্ধ না করে সাঁওতালরা যে তীর নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করেছিল সেই ভাবনা এসেছিল বাদোলী আর কোয়ডাদের যুদ্ধের পরে। ছোট বেলায় তিনি শুনেছেন, রক্তক্ষয়ী যুদ্ধের পর দুপক্ষই সিদ্ধান্ত নেয় এরপরও যদি কোন কারণে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে নিজেরা সরাসরি যুদ্ধ না করে তার বিকল্প হিসাবে মোরগ লড়াইয়ের ব্যবস্থা করা হবে। যে পক্ষের মোরগ জিতবে সেই পক্ষ জিতবে ও তাদের সিদ্ধান্ত মানতে হবে। এই … Continue reading সাঁওতাল বিদ্রোহ ৪৮

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে, ১২টি বগি রেললাইনচ্যুত, মৃত ৯, জখম অন্তত ৫০ জন

বৃহস্পতিবার সন্ধ্যায় বিকানির থেকে গুয়াহাটিগামী বিকানির-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরবঙ্গের জলপাইগুড়ির দোমেহিনীর কাছে দুর্ঘটনায় পড়লে অন্তত ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। জখম আরও ৫০ জন। জলপাইগুড়ি রোড স্টেশন ছেড়ে কোচবিহার যাবার পথে বিকট শব্দ করে ট্রেনটি লাইনচ্যুত হয়। এক্সপ্রেসের ১২টি কামরা বেলাইন হয়ে তালতুবড়ে উল্টে পড়ে। প্রচণ্ড গতি থাকায় দুর্ঘটনা এতটা ব্যাপ্তি পায় বলে এলাকার মানুষ জানিয়েছে। সন্ধ্যার পরে অন্ধকার নেমে আসতে উদ্ধার … Continue reading ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে, ১২টি বগি রেললাইনচ্যুত, মৃত ৯, জখম অন্তত ৫০ জন

বজ্র আঁটুনি ফস্কা গেরো : সাগরসঙ্গমে কোভিড বিধি বিসর্জিত, লাখো মানুষের সংক্রমণের আশঙ্কা

সুপ্রিয় হালদার এত বিধি নিষেধের ঘেরাটোপ, এত আইন আদালতের সতর্কবাণী সত্ত্বেও সাগরমেলায় মকরস্নানে করোনার ভয় উড়িয়ে বিধি ভাঙার এক ধ্বংসাত্মক লোকারণ্য চোখে পড়ল। মেলার কেন্দ্রভূমি কপিলমুণির আশ্রম তথা মন্দিরে ঢোকার, পুজো দেওয়ার যেটুকু সময় সেখানে কিছুটা আঁটোসাটো ভাব দেখা গেছে। তবে বিরাট সাগরতট ও মেলা প্রাঙ্গণের আর কোথায় তেমন কড়াকড়ি চোখে পড়েনি। মাক্সহীন ভিনরাজ্যের পুন্যার্থীদের প্রশ্ন করতে তারা বুক বাজিয়ে বলেছে, গঙ্গা মাইয়া সাথ মে … Continue reading বজ্র আঁটুনি ফস্কা গেরো : সাগরসঙ্গমে কোভিড বিধি বিসর্জিত, লাখো মানুষের সংক্রমণের আশঙ্কা

বিলগ্নিকরণের ধাক্কা এবার জীবন বিমায়, মার্চ থেকেই শেয়ার বিক্রি শুরু হতে পারে

জীবন বিমা (এলআইসি)-র মতো ১০০ শতাংশ সরকারি অংশীদারিত্ব সংস্থায় টাকা জমা রাখা কতটা আর নিরাপদ হবে সেই নিয়ে আমানতকারীদের মনে সংশয় দেখা দিয়েছে। সরকারি সূত্রেই জানা গেছে মার্চ মাস থেকে এই ঐতিহ্যশালী সরকারি সংস্থাটির শেয়ার বিক্রি শুরু হয়ে যাবে। গত সপ্তাহেই এই নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ অর্থ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। তবে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এলআইসি-র মত সংস্থার শেয়ার বাজারে ছাড়া নিয়ে তাড়াহুড়ো … Continue reading বিলগ্নিকরণের ধাক্কা এবার জীবন বিমায়, মার্চ থেকেই শেয়ার বিক্রি শুরু হতে পারে

বাটুল দি গ্রেট স্রষ্টা নারায়ন দেবনাথ অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

তাপস চক্রবর্তীবাটুল দি গ্রেট, নন্টে ফন্টে ছোট বেলার এক নষটালাজিক চরিত্র ৷ গত ৫০/৬০ বছর বাঙালি ঘরানার সঙে জড়িয়ে আছে এই দুই কার্টুন চরিত্র ৷ বাটুল এক শক্তি ধর চরিত্র ৷ কী না পারে বাটুল লোহার দরজা,দীর্ঘ ঝাঁপ, মুহূর্তে মুশকিল আসান ৷ আজ ৮৮ বছরের দোরগোড়ায় এসে বাটুল স্রষ্টা নারায়ন দেবনাথ হাসপাতালে চিকিৎসাধীন ৷গত 24 ডিসেম্বর তিনি গুরুতর অসুস্থ হয়ে বেলভিউ নার্সিং হোমে ভর্তি হন … Continue reading বাটুল দি গ্রেট স্রষ্টা নারায়ন দেবনাথ অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

তৃতীয় ঢেউ-এ দেশব্যাপী সংক্রমণ ১৫ লাখ ছুঁয়ে যাবার আশঙ্কা

এক, দুই, তিন… এবং…। করোনার প্রথম ঢেউ ২০২০-তে সেপ্টেম্বর মা্সে ৯৭৮৬০ জন সংক্রামিত হয়। দ্বিতীয় ঢেউ-এ ২০২১-এর মে মাসে ৪১৪২৮০ জন সংক্রামিত হয়েছিল। এবার ২০২২-এর জানুয়ারিতেই করোনা যে দাপট দেখাচ্ছে তাতে আগামী মাসের যে কোন দিন এই হার ১৫ লাখ হয়ে যেতেই পারে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছি চিকিৎসক মহল। আরও বক্তব্য, প্রথম ও দ্বিতীয় ঢেউ-এর ক্ষেত্রে করোনার চরিত্র ছিল ডেল্টা, যার মারণ ক্ষমতা অনেক বেশি। … Continue reading তৃতীয় ঢেউ-এ দেশব্যাপী সংক্রমণ ১৫ লাখ ছুঁয়ে যাবার আশঙ্কা

তৃণমূল কংগ্রেসকে সাম্প্রদায়িক বলে গোয়ায় দল ছাড়লেন লাভুমামলেদার

মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির প্রাক্তন বিধাক লাভুমামলেদার গোয়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েও ক-দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে দল ছাড়লেন, ইস্তফা দিলেন। গোয়ার রাজনীতিতে অতি পরিচিত মুখ মামলেদার রাজ্যের প্রাক্তন ডিএসপি। তিনি বলেছেন, বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে টিএমসির ফল দেখে আশ্চর্য হয়েছিলাম। ভেবেছিলাম টিএমসি ধর্মনিরপেক্ষ দল। কিন্তু গত ২ সপ্তাহে তাদের কর্মপদ্ধতি দেখে যা বুঝেছি এরা গোয়ানিজদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। এরা বিজেপি-র থেকেও খারাপ। তাই এই দলে … Continue reading তৃণমূল কংগ্রেসকে সাম্প্রদায়িক বলে গোয়ায় দল ছাড়লেন লাভুমামলেদার