মুক্তাঙ্গনে হাই ভোল্টেজ নাটক ‘এখন এই মুহূর্তে’

ত্রিণী হালদার লেখিকা ও দার্শনিক, অভিনেত্রী এবং মহিলা পরিচালক— এই তিন বান্ধবীর একান্ত আলাপচারিতা দিয়ে নাটকের শুরু। ক্রমশ এই নাটক তিন বান্ধবী, একটি চায়ের দোকান এবং এক অনাথ মহিলা সাংবাদিকের মা-কে খুঁজে বেড়ানোর ত্রিকোণ দৃশ্যপটে ব্যাপ্ত হয়। সংলাপের ঘাত-প্রতিঘাত, দ্বান্দ্বিক উপস্থাপনার ঠাস বুনোট নাটকটি এসে শেষ হয় আরও এক ত্রিকোণ সন্ধিক্ষণে। এ যেন মনে করিয়ে দেয় বারমুডা ট্র্যাঙ্গেল। যার ছেদ বিন্দু বা ভর কেন্দ্রে পৌঁছে … Continue reading মুক্তাঙ্গনে হাই ভোল্টেজ নাটক ‘এখন এই মুহূর্তে’

কলকাতা, মুম্বাই, চেন্নাই দাপিয়ে অভিনয় ও মডেলিং চালিয়ে যাচ্ছেন বীরভূমের শ্রীন

মামন জাফরান মেয়েটা বলল, আচ্ছা বলুন তো, আমরা যারা অভিনয় বা মডেলিং করি, আমরা কি খারাপ? হঠাৎ এমন প্রশ্ন কেন? মেয়েটি আবার বলল, বিয়ের সম্বন্ধ বা কোনও সামাজিক অনুষ্ঠান, আমাদের কেমন যেন লোকে ঠিক নিজের করে চায় না। অথচ সোসাইটির অনুষ্ঠানে যেখানে নামী-দামী কৃতী বা রাজনীতিক বা শিল্পী সমাহার ঘটছে, সেখানে আমরা জামাই আদর পাই। এটা কেন বলুন তো? কেন একজন অভিনেত্রী বা মডেলের বিয়ের … Continue reading কলকাতা, মুম্বাই, চেন্নাই দাপিয়ে অভিনয় ও মডেলিং চালিয়ে যাচ্ছেন বীরভূমের শ্রীন

জলপাইগুড়ির চিত্তপটের এক সন্ধ্যার নাটক

নিজস্ব প্রতিবেদন নাটক সমাজের দর্পণ। আর চিত্তপটের মতো কত সহস্র নাট্য দল প্রতিনিয়ত লড়াই করে চলেছে সেই আরশি আপনাদের সামনে সোজা করে দাঁড় করানোর। সময়ের মুখটা খালি দেখে নেবার সময় এখন। গুটি গুটি পায়ে চিত্তপট ও বিগত কুড়ি বছর ধরে সেই প্রয়াসে সামিল। সাধ্য কম। দর্শকের সহায়তাতেই তাদের পথচলা। তাই সারা বছর ধরে ছোটো ছোটো নাট্য সন্ধ্যার আয়োজন করে চিত্তপট সেই সময়ের মুখটা দেখে নেওয়ার … Continue reading জলপাইগুড়ির চিত্তপটের এক সন্ধ্যার নাটক

নাট্যজন মঞ্চোৎসব ২০১৯ জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে ১৩-১৫ সেপ্টেম্বর ২০১৯

মৌসুমী কুণ্ডু উত্তরবঙ্গে সংস্কৃতির শহর বলতে প্রথমেই আসে জলপাইগুড়ি জেলার কথা। ২০১৭ সালে এই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মঞ্চ যেমন রবীন্দ্র ভবন, আর্ট গ্যালারি সংস্কার, সরকারিকরণ ও ন্যায্যভাড়ার দাবিতে শহরের বিভিন্ন সংস্কৃতিক কর্মীরা গঠন করেন নাট্য ও সংস্কৃতিক মঞ্চ। মঞ্চ নিয়ে আন্দোলন এর পাশাপাশি এই সংগঠন-এর উল্লেখযোগ্য কাজ ‘পাড়ায় পাড়ায় থিয়েটার’। প্রতিটি পাড়ায় জায়গা নির্বাচন করে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সংগঠনের অন্তর্গত বিভিন্ন দলের অনু … Continue reading নাট্যজন মঞ্চোৎসব ২০১৯ জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে ১৩-১৫ সেপ্টেম্বর ২০১৯

বালিগঞ্জের অ্যাঞ্জেলিনা মডেলিং দুনিয়ায় ছুৎমার্গহীন কাজ দেখিয়ে মধ্যবিত্ত সংস্কারের বাইরে জীবন্ত বিদ্রোহ

মামন জাফরান না, কোনও বিদেশি বা অবাঙালি কেউ নয়। এই ছবি একেবারে কলকাতার মধ্যবিত্ত বাঙালি পরিবারের মডেল কন্যা অ্যাঞ্জেলিনার। যে ছবি দেখে খুব স্বাভাবিকভাবে বোঝা যায়, অ্যাঞ্জেলিনা কতটা সাহসী। এই সাহসটাই তাঁর মডেলিং জীবনের সাফল্যের চাবিকাঠি। মাত্র চার বছর। ২০১৫ থেকে ২০১৯। এই চার বছরের মধ্যেই বালিগঞ্জের কসবার বাসিন্দা অ্যাঞ্জেলিনা চক্রবর্তী কলকাতার সেরা ফাইন আর্টস মডেল হিসেবে এক নম্বর জায়গাটা দখল করে ফেলেছে। ফাইন আর্টস, … Continue reading বালিগঞ্জের অ্যাঞ্জেলিনা মডেলিং দুনিয়ায় ছুৎমার্গহীন কাজ দেখিয়ে মধ্যবিত্ত সংস্কারের বাইরে জীবন্ত বিদ্রোহ

ধর্মীয় অনুশাসনে নিজেকে বেঁধে রেখে মডেল দুনিয়ায় সাফল্য ছুঁয়েছে শ্বেতা

মামন জাফরান মডেলিং করতে এসে শরীরের পাশাপাশি মন এবং বুদ্ধিমত্তাকে চাঙা রাখার প্রশিক্ষণটাকে এই দুনিয়ায় গ্রুমিং বলে। এর মধ্যেই মডেল হিসেবে হাঁটাচলা, কথাবলা, বুদ্ধির প্রখরতা, মিষ্ট ব্যবহার, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার সুক্ষ্ম স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখা— এই সবই পড়ে। তারপরেও রয়েছে সৌন্দর্য, স্মার্টনেস, প্রেজেন্টেবিলিটি। প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোড়খাওয়া মডেলরা এগুলো শিখতে মোটা টাকা দক্ষিণা দিয়ে বিভিন্ন গ্রুমিং সেন্টারে ভর্তি হন। ঠিক এই জায়গাটাতেই বিস্ময় উদ্রেক … Continue reading ধর্মীয় অনুশাসনে নিজেকে বেঁধে রেখে মডেল দুনিয়ায় সাফল্য ছুঁয়েছে শ্বেতা

ইমেজের অষ্টম প্রদর্শনী

আকাদেমি অব ফাইন আর্টস–এ ২-৮ সেপ্টেম্বর ২০১৯ ‘ইমেজ’ নিবেদন করে তাদের অষ্টম প্রদর্শনী। ইমেজ গোষ্ঠীর সদস্য সংখ্যা তেরো। এদের কাজে ধরা পড়েছে সুস্পষ্ট দক্ষতা ও ভাবনার বৈচিত্র্য। প্রত্যেক সদস্যই আলাদা বিষয়বস্তু নিয়ে কাজ করেছেন। দেবনাথ ঘোষ ছবিতে চড়া রং ব্যবহার করেছেন। সুকান্ত বকসী চারটি কাজে রংয়ের ব্যবহার সুন্দর। দুর্গা নিয়ে কাজ করেছে মনোজ চাকী। প্রসেনজিৎ দাসের ছবিতে মিশ্র মাধ্যমে থ্রি–ডি প্রভাব দেখা যায়। ধৃতিদীপা রায় … Continue reading ইমেজের অষ্টম প্রদর্শনী

মিসেস বেনারসের পর মিসেস ইউপির প্রস্তুতি চালাচ্ছে কলকাতার ঐশী

মামন জাফরান কলকাতার কলেজ স্ট্রিট পাড়ার টেমার লেনের মেয়ে ঐশী দত্ত বিয়ের পর বেনারসের বাসিন্দা দাঁ পরিবারের গৃহবধূ হয়ে বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের কাশীবাস হয়েছেন প্রায় ৯ বছর। এর মধ্যই ঐশী তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত ক্ষমতা, দক্ষতা, ব্যবহার, সৌন্দর্য এবং ইংরাজিতে তুখোড় কথা বলা সম্বল করে জিতে নিয়েছেন মিসেস বেনারস খেতাব। ২০ আগস্ট ২০১৮ এই প্রতিযোগিতার বিচারকের আসনে বসে প্রাক্তন মিসেস উত্তরপ্রদেশ নলিনী মিশ্রা, মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় … Continue reading মিসেস বেনারসের পর মিসেস ইউপির প্রস্তুতি চালাচ্ছে কলকাতার ঐশী

চন্দননগরের মডেল কন্যা নম্রতার এখন মডেলিংয়ে দেশজোড়া নাম

মামন জাফরান চন্দননগরের মেয়ে নম্রতা আক্ষরিক অর্থেই নম্র। কথাবার্তায়, আচরণে, ব্যবহারে— যাকে বলে আপাদমস্তক লক্ষ্মীশ্রী। বাবা প্রতীম চক্রবর্তী ডেভেলপার, মা সঞ্চিতা চক্রবর্তী গৃহবধূ। একটা স্বচ্ছল মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে নম্রতা। স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে আর পাঁচটা মেয়ের মতই ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছিল সে। তবে স্কুলজীবন থেকেই পাড়াপড়শি, আত্মীয়পরিজন সবার কাছেই লম্বা এবং সুন্দরী বলে নম্রতার সেই ছোটোবেলা থেকেই আলাদা পরিচিত ছিল। কলেজে উঠতে সে … Continue reading চন্দননগরের মডেল কন্যা নম্রতার এখন মডেলিংয়ে দেশজোড়া নাম

পারিজাত সাহিত্য পত্রিকার প্রকাশ

২৫ শে আগস্ট ২০১৯ রবিবার বেলা দশটায় বর্ধমান শহরের লায়ন্স ক্লাব সভা কক্ষ বিশিষ্ট সাহিত্যিক ও গুণীজনের উপস্থিতিতে পারিজাত সাহিত্য পত্রিকা (শারদ সংখ্যা)  প্রকাশিত হয়। পত্রিকাটি প্রথম কোলকাতার হেদুয়া পার্কের কাছে ধরভিলাতে থেকে প্রকাশিত হলেও পরে বর্ধমান থেকে প্রকাশিত হয় এবং মাত্র পাঁচ বছরের আয়োজনে পত্রিকাটির জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুকে এই পত্রিকা গোষ্ঠীর সদস্য সংখ্যা বর্তমানে ২৩০০০(তেইশ হাজার) ছাড়িয়ে গেছে।  প্রতি সপ্তাহে একটি বিষয় ভিত্তিক … Continue reading পারিজাত সাহিত্য পত্রিকার প্রকাশ