ধ্রুপদ-এর আরশিনগর মেঠো গন্ধে ভরা বাস্তব ও ফ্যান্টাসির মিশেল

শান্তা মিত্র নাটক দেখতে এসে কথক ঠাকুরের গল্প বলার ঢঙে এক চলচ্ছবি মঞ্চের উপর দেখতে পেলে ঠিক যেমন লাগে, এ যেন তেমনই এক অভিজ্ঞতা। নাটকের নাম ‘আরশিনগর’। নানা পুরস্কারে ভূষিত এই নাটকটি ৯ ডিসেম্বর ২০১৯ মঞ্চস্থ হল মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী হলে। অনিল সাহার এই নাটকটি মঞ্চস্থ করল ধ্রুপদ-এর শিল্পীরা। লোকনাট্য পালার আঙ্গিকে আরশিনগরকে একটা ছিমছাম কাল্পনিক গ্রাম হিসেবে এই নাটকে দেখানো হল। সেই গ্রামের বাসিন্দাদের … Continue reading ধ্রুপদ-এর আরশিনগর মেঠো গন্ধে ভরা বাস্তব ও ফ্যান্টাসির মিশেল

ব্রাইডাল মেকআপ-এ দমদমের মডেল তিয়াসা শোরগোল ফেলে দিয়েছে

মামন জাফরান দমদমের পূর্ব সিঁথি রোডের মধুগড়ের বাসিন্দা তিয়াসা দাস এখনও বারো ক্লাসের ফাইনাল পরীক্ষা দেয়নি। অর্থাৎ সে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। হিন্দি ছবির পোকা। এই মেয়ে দমদম এলাকায় ব্রাইডাল শুটের মডেল হিসেবে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। চলতি বছরেই তার এক বন্ধু মৌসুমী নায়েক এবং প্রিয়াঙ্কা দাস— এই দু-জন মেকআপ আর্টিস্ট তাকে কনে সাজিয়ে পরপর সাত-আট বার মডেল হিসেবে ছবি তুলেছে। সেই ছবি দেখে এলাকার মডেলদের মধ্যে … Continue reading ব্রাইডাল মেকআপ-এ দমদমের মডেল তিয়াসা শোরগোল ফেলে দিয়েছে

সাপ্তাহিক শিল্প ভাবনা

হায়দরাবাদের ঘটনার পর মহিলাদের উপর ধর্ষণ করে খুন বা নানা রকম অত্যাচার নিয়ে শিল্পীমহলেও ব্যাপক সাড়া পড়েছে। ছবিতে, ভাস্কর্যে, কোলাজে উঠে আসছে প্রতিবাদী প্রতিরূপ। তেমনই এক প্রদর্শনী হল ৬ ডিসেম্বর থেকে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে। শিল্পভাবনায় সায়ন্তন মৈত্র বোকা। এই প্রদর্শনীতে আকর্ষণীয় উপাদান ছিল মহিলাদের চুল নিয়ে নানারকম শৈল্পিক প্রতিবাদ। ড. দেবাশিস ভট্টাচার্য, হারিত বসু, দেবকুমার চক্রবর্তী, ড. সুবিমলেন্দু বিকাশ সিনহা, স্বপ্নেশ চৌধুরী, অসিতকুমার সরকার, … Continue reading সাপ্তাহিক শিল্প ভাবনা

তর্পণ

মমতা দে খুব ভোরবেলা বাবা-মা, কাকু-কাকিমার হাঁকডাকে মিঠির ঘুম চটকে গেল। মহালয়া সে কস্মিনকালেও শোনে না। টিভিতেও দেখে না। বরং স্কুলের সময় থেকেই আগের দিন অনেক রাত পর্যন্ত বন্ধুরা মিলে পার্টি করে পরের দিন বেলা পর্যন্ত ঘুমোতো। ছুটির দিন বলে অসুবিধাও হত না। মাসকম পাশ করে ইন্টার্ন শেষ করে এই নতুন জব। মাত্র কয়েকমাস হল একটা ছোট ইংরেজি ডেইলিতে জয়েন করেছে। কাগজের অফিসের ছুটির দিন … Continue reading তর্পণ

আপেলরঙা কাশ্মীরী সুন্দরী রাখী জিতে নিল মিসেস ওয়েস্ট বেঙ্গল খেতাব

মামন জাফরান ঠিক হয়েছিল, রবীন্দ্র সদনের পাথরের সিঁড়ির সামনে ফোয়ারার পাশে বসে কথা হবে। সেই মত নিউ আলিপুর—বুড়ো শিবতলা থেকে ঠিক সময়ে পৌঁছে গেল রাখী। তারপর নন্দনের সামনের গেট দিয়ে ঢুকে বাঁ-দিকে মোড় নিয়ে হনহন করে এগিয়ে আসতে থাকে। পরনে খুব সাধারণ পোশাক, জিন্সের প্যান্ট এবং গাঢ় সবুজ রঙের সিল্কের টপ। পায়ে চার ইঞ্চি হিলের জুতো। পাঁচ ফুট দু-ইঞ্চির উচ্চতার মেয়েটির হাঁটায় দারুণ সপ্রতিভতা, স্মার্টনেস। … Continue reading আপেলরঙা কাশ্মীরী সুন্দরী রাখী জিতে নিল মিসেস ওয়েস্ট বেঙ্গল খেতাব

‘সে নাম রয়ে যাবে’

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বাংলা সংগীত মেলার আসর বসেছিল নন্দন-রবীন্দ্র সদন চত্বর, মুক্তমঞ্চ এবং মোহরকুঞ্জ ছাড়িয়ে রাজ্যের জেলায় জেলায়। ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই সংগীত মেলায় বিশেষ আকর্ষণ ছিল প্রয়াত সংগীতশিল্পী মান্না দে-র প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি চিত্র প্রদর্শনী— সে নাম রয়ে যাবে। গগণেন্দ্র প্রদর্শশালায় আয়োজিত এই প্রদর্শনী দেখতে দলে দলে মানুষ প্রথম দিন থেকেই উপস্থিত ছিলেন। Continue reading ‘সে নাম রয়ে যাবে’

আলাপ-এর অনুষ্ঠানে সৌমেন্দ্রনাথ

ত্রিণী হালদার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের দক্ষিণ গ্যালারিতে ইয়াস দেশাই, অঞ্জলি শর্মা, ইন্দ্রাগণী ঘোষ, ধারা মায়াভাত, দীপিকা শাখাত ও শেশাদেব সাগরিয়া— এই ৬ শিল্পীর উদ্যোগে প্রদর্শনী আলাপ-এর উদ্বোধন করলেন প্রবীণ রবীন্দ্র বিশেষজ্ঞ এবং শিল্পবিশেষজ্ঞ সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নবতিপর এই মানুষটির উপস্থিতি ৫ ডিসেম্বর ২০১৯ সন্ধ্যায় অ্যাকাডেমি প্রাঙ্গণে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও দুই গুণী মানুষ অধ্যাপক ছত্রপতি দত্ত এবং অধ্যাপক পরাগ রায়।গুজরাট, … Continue reading আলাপ-এর অনুষ্ঠানে সৌমেন্দ্রনাথ

পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০১৯

পশ্চিমবঙ্গ চারুকলা পর্ষদ ও তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ২৪ নভেম্বর থেকে নন্দন, রবীন্দ্র সদন, গগণেন্দ্র প্রদর্শশালা, অ্যাকাডেমি অব ফাইন আর্টস জুড়ে বিভিন্ন শিল্পকলার সম্ভার নিয়ে এক দুর্দান্ত প্রদর্শনী দেখল হেমন্তের কলকাতা। প্রদর্শনীতে জেলা স্তরের শিল্পীরা যেমন তাদের পসরা সাজিয়েছেন, তেমনি কলকাতা তথা শান্তিনিকেতনের কলা ভবনের পড়াশোনা করা শিল্পীরাও এসেছেন অজস্র ছবির ডালি সাজিয়ে। এই উপলক্ষে নন্দন রবীন্দ্র সদন চত্বরে একতারা মঞ্চে প্রতিদিনই সন্ধ্যায় নানা … Continue reading পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০১৯

রোটারি সদনে ‘মহানায়ক’

গৌরীনাথ বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘মহানায়ক’-এর অভিনয় হয়ে গেল ২৪ নভেম্বর ২০১৯ রোটারি সদনে। এ নাটক আগে বহুবার অভিনীত হয়েছে, দর্শকদের সাধুবাদ কুড়িয়েছে, কিন্তু এই নাটকের কেন্দ্রীয় চরিত্র যে মানুষটার কল্পরূপ সেই মানুষটা যেহেতু বাঙালি জাতি তথা মঞ্চ এবং চলচ্চিত্র অভিনয়ের দুনিয়ায় চির উজ্জ্বল এক নক্ষত্র, সেহেতু এই নাটক সহস্র রজনী পেরিয়ে গেলেও পুরোনো হবার নয়। সংলাপ রচনায় একবারের জন্য উত্তমকুমারের নাম কোথাও উল্লিখিত হয়নি। কিন্তু নাটকের … Continue reading রোটারি সদনে ‘মহানায়ক’

খিদিরপুর রঙবেরঙের নতুন নাটক ‘সিস্টেম টু’

দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে খিদিরপুর রঙবেরঙের নতুন নাটক ‘সিস্টেম টু’ অভিনীত হয়ে গেল ১৯ নভেম্বর ২০১৯। পরিচালক অন্বেষা ঘোষ। তিনি তাঁর দায়িত্ব ভালোই পালন করেছেন। এই নাটকটি অদ্ভুত এক ঘটনাকে ধরার চেষ্টা রয়েছে। যেখানে মেধাবী একজন মানুষ সময়, পরিস্থিতি, রাজনীতি, লোভ, প্রতিহিংসা ইত্যাদির ধাক্কায় ক্রমশ একজন ক্রিমিনালে পরিণত হয়। সমাজ সামাজিক চোখে ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে দেখতে অভ্যস্ত, মানুষটাকে নয়। তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ ভাবিত নয়। … Continue reading খিদিরপুর রঙবেরঙের নতুন নাটক ‘সিস্টেম টু’