বন্ধ জানালাটা ২

চন্দ্রাণী সাধুখাঁ (বিশ্বাস) তনুজার সাথে কুনালের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল অ্যাকসিডেন্টের পরেই। কিন্তু পিহু আর ফিরতে পারেনি। ও কুনালের গায়ে যেন অন্য মেয়ের গন্ধ পেত।এখন প্রতি রাতে দুজন দুদিকে মুখ ফিরিয়ে সোশ্যাল মিডিয়ার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। তবে পিহুর বিচরন নির্দিষ্ট।ইমনের সাথে পরিচয় ফেসবুকেই। সাতটা বছর বয়ে গেছে। বন্ধুত্ব পেরিয়ে সম্পর্কটা এখন গভীরেই। ইমনও বিবাহিত। এক সন্তানের পিতা। বিবাহিত জীবনে সুখী নয় বলেই আক্ষেপ প্রকাশ … Continue reading বন্ধ জানালাটা ২

বন্ধ জানালাটা

চন্দ্রাণী সাধুখাঁ (বিশ্বাস) বহু কসরৎ করেও জানালাটা খুলতে পারলো না পিহু। বহুদিন খোলা না হওয়ায় একেবারে আটকে গেছে। রবারগুলোও রোদের তাপে গলে গিয়ে যেন কামড়ে ধরে আছে জানালাটাকে। আরও কয়েকবার চেষ্টা করে হাল ছাড়লো পিহু।আর যে কারণে জানলাটা খুলতে চাওয়া, সেই গরমটাও যেন পিহুকে আঁকড়ে ধরলো আরও।জানালার কাচ দিয়ে বাগানের গাছগুলো দেখা যাচ্ছিল। কেমন যেন থমকে জড়সড় হয়ে আছে। চারিদিকে ছড়িয়ে থাকা এই “করোনা” আতঙ্ক … Continue reading বন্ধ জানালাটা

কত্থক নৃত্যের ইতিহাস

মেঘমালা আইচ রায় ।। নৃত্যের প্রাচীনতত্ত্বের ইতিহাস না পাওয়া যাওয়ায় শাস্ত্রবিদরা “মহাদেব”-কে তার সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেন। মহাদেবের “ডমরু” থেকে শব্দ ও তাল এবং তার দেহ ছন্দের সংযুক্তি রূপায়িত হলো নৃত্য। শাস্ত্রবিদদের মতে ব্রহ্মা তিনি স্বয়ং মহাদেবের থেকে সংগীত শিক্ষা গ্রহণ করেন। এবং তাঁর পঞ্চশিষ্য যেমন — নারদ, রম্ভা, হু হু, তমরু ও ভারতকে শিক্ষা প্রদান করেন। এবং পরে ভরত মুনি পৃথিবীতে সংগীত (গীত, বাদ্য … Continue reading কত্থক নৃত্যের ইতিহাস

সুফিয়া কামাল, নারীমুক্তির এক স্পর্ধিত নাম

দীপক সাহা ।। কবি সুফিয়া কামাল, নামটির সাথে মিশে আছে অসংখ্য আবেগ, অনুভূতি, ভালো লাগা ও ভালোবাসার সরলতা ও নারীর আত্মবিশ্বাস দৃঢ় করার মনোবল। শুধুমাত্র কবিই নন, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, সমাজ সেবক, শিক্ষক ও সংগ্রামী নেতৃত্ব। তার কবিতার স্তবকে মিশে আছে প্রেম, প্রকৃতি, ব্যক্তিগত অনুভূতি, বেদনাময় স্মৃতি, স্বদেশের প্রতি মমতা, মুক্তিযুদ্ধের প্রেরণা এবং ধর্মীয় আবেগ। বরিশালের আড়িয়াল খাঁ নদীর পাড়ে শায়স্তাবাদে জন্ম এই … Continue reading সুফিয়া কামাল, নারীমুক্তির এক স্পর্ধিত নাম

বাংলা সিরিয়ালেও কোভিড-১৯

প্রিয়া বেরা করোনা আতঙ্কে টলিপাড়ায় বিভিন্ন টিভি সিরিয়াল এবং ছবির শ্যুটিং বন্ধ থাকার পর সম্প্রতি মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ভাইরাসের আতঙ্ক কাটিয়ে ফের শ্যুটিং-এর কাজ শুরু হয়েছে। এই মিটিং-এ শিল্পী-কলাকুশলীদের উপস্থিতিতে শ্যুটিং-এর সময় সামাজিক দূরত্ব এবং মুখে মাক্স বেঁধে যতটা সম্ভব কাজ করার কথা বলা হয়। কলাকুশলীদের ক্ষেত্রে এই নিদান মেনে চলা তবুও সম্ভব। কিন্তু অভিনেতা-অভিনেত্রীদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করাটা মোটেই যুক্তিযুক্ত নয়। তাতে … Continue reading বাংলা সিরিয়ালেও কোভিড-১৯

বাতাসে মায়ের গন্ধ

চন্দ্রাণী সাধুখাঁ (বিশ্বাস) যদিও দীপার গাফিলতিতে জলজ্যান্ত ছাগলটা মরে যাওয়াতে চাঁপার মাথার ঠিক ছিল না, তা মানছে। কিন্তু তাই বলে মেয়েটার গায়ে হাত না দিলেও পারতো! কালকের কথাগুলো আবার যেন ছবির মত ভেসে ওঠে মনে।কাল বিকেলে রান্না করতে যাওয়ার আগে চাঁপা দীপাকে বলেছিল, ছাগলটা মাঠে চরছে। তার খাওয়া হলে যেন সন্ধ্যার আগে ছাগলটাকে মাঠ থেকে নিয়ে চলে আসে। ছাগলটা দীপার কারণেই পোষা। ছাগল বিক্রির টাকাতেই … Continue reading বাতাসে মায়ের গন্ধ

বাতাসে মায়ের গন্ধ

চন্দ্রাণী সাধুখাঁ (বিশ্বাস) দু-চার ফোঁটা বৃষ্টি গায়ে পড়তেই জোরে পা চালালো বিজয় ওরফে বিজু। বুকের সাথে চেপে ধরলো সদ্য কেনা নতুন জামার প্যাকেটটা। এখনও বেশ কিছুটা পথ যেতে হবে তাকে।তার মহাজন লালুবাবু বলছিল, এ বছর পুজোয় নাকি বৃষ্টি হবে না! কিন্তু এই তো আজ পঞ্চমী। আকাশ থমথমে কালো হয়ে আছে। একবার যদি নামে, সারারাতে থামবে বলে তো মনে হচ্ছে না।কাল রাতেও তো বৃষ্টি হল মুষলধারে। … Continue reading বাতাসে মায়ের গন্ধ

অন্তরঙ্গ থিয়েটার কে কি নতুন রূপ দিচ্ছে বিভাবন?

মিস্টু আইচ রায় ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় ‘বিভাবন’। প্রায় বিগত ২৪ বছর ধরে মূলত অন্তরঙ্গ থিয়েটার নিয়ে চর্চা করছেন বিভাবন। নাট্য প্রযোজনার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে আয়োজন করে এসেছেন পত্রিকা প্রকাশ, নাট্য বক্তৃতা, নাট্য আলোচনা, নাট্য উৎসব ও নাট্য কর্মশালা। বর্তমানে এই কোভিড ১৯ ভাইরাসের প্রভাবে যখন শিল্পীরা গৃহবন্দি, তখন তারা আয়োজন করেছেন এক অনলাইন নাট্যকর্মশালার। সপ্তাহে একদিন করে জুন মাস থেকে জুলাই … Continue reading অন্তরঙ্গ থিয়েটার কে কি নতুন রূপ দিচ্ছে বিভাবন?

‘জাহ্নবী’-র নতুন চ্যালেঞ্জ বাদল সরকারের ‘পাগলা ঘোড়া’

মিষ্টু আইচ রায়জাহ্নবী সাংস্কৃতিক চক্র এবার পনেরো বছরে পদার্পণ করল। জাহ্নবী-কে জানাই অনেক শুভেচ্ছা। ভারত জুড়ে লকডাউন হওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিখ্যাত নাটক ‘রক্তকরবী’ দর্শকের কাছে প্রদর্শন করে দর্শকের বাহবা কুড়িয়েছে জাহ্নবী। কলকাতার বুকে তথা বাংলার দর্শকের কাছে জাহ্নবী এই নাটকটি পরিবেশন করে সবার মন কেড়েছেন।জাহ্নবী এবার দর্শকের ভালোবাসা ও উৎসাহ নিয়ে এগিয়ে চলেছে তাদের নতুন পথে, অগ্রসর হয়েছে এবার আরেকটি চ্যালেঞ্জ নিয়ে, সেই … Continue reading ‘জাহ্নবী’-র নতুন চ্যালেঞ্জ বাদল সরকারের ‘পাগলা ঘোড়া’

বিকিনি, আন্ডারগারমেন্টস প্রোডাক্ট-এর সাহসী মডেল বেহালার স্নেহা হায়দরাবাদ, বেঙ্গালুরু, সিলচর, মুম্বাই কাঁপাচ্ছে

মামন জাফনার সরশুনা কলেজের প্রথম বর্ষের ছাত্রী স্নেহা প্রামাণিক দিব্যি জুওলজি অনার্স নিয়ে পড়াশোনা করছিল। সেটা ঠিক দু-বছর আগের কথা, ২০১৮ সাল। তখন কলেজ যাও, বাড়ি এসো, খাও দাও এবং পড়তে বসো। এই ছিল স্নেহার রোজের রুটিন। সেই রুটিনে হঠাৎ এমন বদল ঘটে যা তা সে নিজেও ভাবেনি। অধিকাংশ কলেজ ছাত্রীদের মতোই স্নেহার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে তার কিছু খুব সাধারণ ছবি পোস্ট দেখে … Continue reading বিকিনি, আন্ডারগারমেন্টস প্রোডাক্ট-এর সাহসী মডেল বেহালার স্নেহা হায়দরাবাদ, বেঙ্গালুরু, সিলচর, মুম্বাই কাঁপাচ্ছে