বিপ্লবের ‘কলকাতা’ দালালি

সুপ্রিয় হালদার সাদা এবং কালো, তার মধ্যে কদাচিত রক্তিম ছোঁয়া। এই তিনটি মাত্র রঙের ছোঁয়াতেই কলকাতার অলিগলি, রিকশা, ঠেলা, ট্রাম, মানুষজন, সাবেকিয়ানা এবং একাধিক দুগ্গার ছবি উঠে এসেছে একের পর এক ক্যানভাসে। শিল্পীর নাম বিপ্লব দালাই। অ্যাকাডেমি অব ফাইন আর্টস গ্যালারিতে এমন ছবির মেলা নতুন কিছু নয়। কিন্তু এই প্রদর্শনীর বৈশিষ্ট্য হল চিত্রকর নিজেই। বিপ্লব জীবনে কোনদিন বাঁধাধরা চিত্র প্রশিক্ষণ নেননি। কোন আর্ট কলেজ বা … Continue reading বিপ্লবের ‘কলকাতা’ দালালি

রাজডাঙা দ্যেতক-এর ৩০তম বর্ষপূর্তি উৎসব

সুপর্ণা ভট্টাচার্য নতুন বছরের শুরুতেই ২-৩ জানুয়ারী, ২০২১ তপন থিয়েটারে (কলকাতা) রাজডাঙা দ্যোতকের আয়োজনে অনেক নাটকের মঞ্চায়ন হয়। নাট্যোৎসবের সমাপ্তি আয়োজক দলের নাটক দ্বিখণ্ডিত দিয়ে হয়। নাটকটি দমবন্ধ করা আতঙ্ক দিল। চোখ অজান্তে সিক্ত হল। আয়নায় নিজেকে দেখতে পেলাম। বিক্রি হয়ে যাচ্ছি প্রতিটি মুহূর্তে, সমস্ত কিছু থেকে পালিয়ে যাচ্ছি ক্রমাগত। প্রথমেই অশেষ শ্রদ্ধা সৌভিক সেনগুপ্তকে। এমন অনন্য এক নাটক লেখার জন্য। মঞ্চে কোনরকম বাহুল্য নেই। … Continue reading রাজডাঙা দ্যেতক-এর ৩০তম বর্ষপূর্তি উৎসব

২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিতের সঙ্গে সৌমিত্র

সুপ্রিয় হালদার শুরু হল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৮ জানুয়ারি থেকে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। করোনা আবহে এবারের উৎসব অনেকটাই ম্যাড়মেড়ে। তবু সাজানো হয়েছে রবীন্দ্র সদন, নন্দন চত্বর। এই দুটি হল ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্র-ওকাকুরা হল, ইনফরমেশন সেন্টার, চলচ্চিত্র শতবর্ষ ভবন প্রভৃতি হলে ছবি দেখানো হবে। এবারের চলচ্চিত্রে থাকছে ৮১টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি, ৫০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু তথ্যচিত্র। উৎসবে অংশ নিচ্ছে … Continue reading ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিতের সঙ্গে সৌমিত্র

এক্সিডেন্ট

দেবস্মিতা ।। ১।।“একি আপনারো দেখছি একই বদভ্যেস আছে”… চমকে উঠল স্বাতী একটি অজানা কন্ঠে। সবেই তাদের গ্রুপের একজনের লেখা খুব মনোযোগ সহকারে পড়ছিল ও। লেখালেখির একটা বেশ প্রচলিত গ্রুপ এটি। স্বাতী ও তার অনেকগুলি লেখা এখানে দিয়েছে। আজ এতো কঠিন পরিস্থিতির মধ্যেও ওই লেখাগুলোতেই বাঁচার প্রেরণা পাচ্ছিল ও।আজ প্রায় চার দিন হল স্বাতীর হাজব্যান্ড অরিন্দম আইসিইউ-তে। অফিস থেকে ফেরার পথে ট্রাকের সাথে এক্সিডেন্ট হয়েছিল বুধবার … Continue reading এক্সিডেন্ট

সৌমিত্রর শেষ ছবিতে অভিনয়ের পাশাপাশি উপাসনা এখন রক্সি স্টুডিওস্-লরিয়েল-ভোগ ইন্ডিয়ার মডেল

মামন জাফরান ই মেল : upasanaghorui44927@gmail.comহাইট : ৫’৫’’ওজন : ৫৬ কেজিস্কিন : ফেয়ারচোখ : ডার্ক ব্রাউনচুল : ব্রাউনবেলি : ২৮হিপ : ৩৪কাপ : ৩৪বয়স : ২০ দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত বাণীব্রত ঘড়ুই এবং ইংরাজি শিক্ষিকা চন্দনা দেবীর একমাত্র মেয়ে উপাসনা দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তার এখন প্রায় দম ফেলার সময় নেই। মাসে ১০ দিন কলকাতা তো … Continue reading সৌমিত্রর শেষ ছবিতে অভিনয়ের পাশাপাশি উপাসনা এখন রক্সি স্টুডিওস্-লরিয়েল-ভোগ ইন্ডিয়ার মডেল

গ্ল্যামার

দেবস্মিতা নীল আলোয় মাখা মায়াবী ঘরে ঢুকে আগেই লাল ড্রেসটা আনবটন করতে করতেই নরম বিছানায় শরীরটা এলিয়ে দেয় ঝিনুক.. ওরফে মডেলিং দুনিয়ার জিনক্স!! শরীরটা খুব টায়ার্ড থাকলেও মনটা আজ যেন স্বপ্নের পাখা ছেড়ে খুব একটা নামতেই চায়না তার। কদিন আগেও কি একবারও ভাবতে পেরেছিল সে এই জায়গায় এমন বিছানায় রিল্যাক্স করার কথা। ছোট শহরের মেয়ে এখানে এসেছিল ভাল কলেজে পড়ার সুযোগের জন্য। কিছু সুপ্ত ইচ্ছে … Continue reading গ্ল্যামার

ঘর সংসার ব্যবসা সামলে মডেলিং থেকে অভিনয়ের জগতে যাবার প্রস্তুতি নিচ্ছে অর্পিতা

মামন জাফরান ।। arpitahalder6170@gmail.comবয়স : ৩৩উচ্চতা : ৫’২’’ওজন : ৫২ কেজিস্ক্রিন টোন : ফেয়ারবেলি : ৩২হিপ : ৩৬চোখ : ডার্ক ব্রাউনচুল : ব্রাউনকাপ : ৩২বেশ ভালো স্ট্যাটিসটিক্স। মডেল হিসেবেও কলকাতা তো বটেই, এই মুহূর্তে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লিতেও ছবি শিকারীদের রীতিমতো নাড়িয়ে দিয়েছে সল্টলেক এর বাসিন্দা অর্পিতা। অর্পিতার জন্ম কলকাতায়, বাবা সুনীল কুমার রায় ও মা অর্চনা রায় থাকতেন কসবায়। তাঁদের দুই কন্যাসন্তান এর … Continue reading ঘর সংসার ব্যবসা সামলে মডেলিং থেকে অভিনয়ের জগতে যাবার প্রস্তুতি নিচ্ছে অর্পিতা

করুণা ধারায় এসো

চন্দ্রাণী সাধুখাঁ (বিশ্বাস) মহিলা এবার শ্যামাকে ছেড়ে রাইকে আক্রমণ করে বসেন। তার দাঁত আর রং নিয়ে বিদ্রুপ করেন। রাই কান্না লুকোতে ছুটে ঘরে ঢুকে যায়।কিশোর মহিলাকে বাড়ি থেকে চলে যেতে বলে। মহিলা যাওয়ার আগে বলে যান, প্রাণহরির দয়ার শরীর তাই রাইয়ের মত পোড়া কাঠকে পায়ে ঠাঁই দিতে চেয়েছিল। তিনিও দেখবেন, কোন রাজপুত্তুর এসে রাইকে নিয়ে যায়?শেষের কথাটা শুনে অলকা ডুকরে কেঁদে ওঠে। শ্যামা সোনা চাটুয্যের … Continue reading করুণা ধারায় এসো

করুণা ধারায় এসো

চন্দ্রাণী সাধুখাঁ (বিশ্বাস) তর্কাতর্কি, কান্নাকাটি – মা গায়ে হাত দিয়ে দেখেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। অথচ কি স্বাভাবিক গলায় কথা বলে চলেছেন। কান্নার আওয়াজে পাড়া পড়শী এসে জড় হয় উঠোনে।খবর পেয়ে শিবেন এসে হাতজোড় করে দাঁড়ায় নারায়ণ চাটুয্যের সামনে।—সোনাটা ছেলেমানুষ। আমাকে গঙ্গায় যেন দেবেন না। গ্রামের শ্মশানেই যেন আমার সৎকার হয়। আর ব্রাহ্মণদের নির্দিষ্ট শ্মশানে নয়, পাঁচজাতের সৎকার হয় যেখানে, সেখানেই।আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে … Continue reading করুণা ধারায় এসো

করুণা ধারায় এসো

চন্দ্রাণী সাধুখাঁ (বিশ্বাস) কিশোরই খবরটা এনেছিল, উৎসাহ ভরে বলেছিল, বুঝলে বাবা, চিন্তা করো না। আমার যা নম্বর আছে তাতে আমি ভর্তি হয়ে যাব অনায়াসেই। আর রমনীজেঠু যদি বলে দেয় তাহলে আমার সব ফ্রি হয়ে যাবে।সোনা চাটুয্যের মুখে হাসি ফুটেছিলো। মনে মনে মদনমোহনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।তার কয়েকদিন পর আলো ঝলমল মুখে কিশোর কলকাতা গেল রমনীজেঠুর সাথে। কিন্তু সন্ধ্যায় ছেলে ফিরলো মুখ কালো করে। বললো, বাবা, … Continue reading করুণা ধারায় এসো